ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশী  হিসেবে সেঞ্চুরি  করলেন মাহমুদুল হাসান জয়।  ডারবান টেস্টের তৃতীয়  দিনে আজ  ৩ ম্যাচের  ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ও তাদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবেও সেঞ্চুরির কীর্তি গড়লেন জয়। এতদিন দক্ষিণ মাটিতে সর্বোচ্চ ৭৭ রানের মালিক ছিলেন  বর্তমান টেস্ট অধিনায়ক মোমিনুল হকের । ২০১৭ সালে পচেফস্ট্রুমে দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করেছিলেন মোমিনুল।
জয়ের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে তৃতীয় ইনিংসে ৭৫ রান করেছিলেন হাবিবুল।
আজ ২৬৯ বলে সেঞ্চুরিতে পা রাখেন জয়। এসময় ১০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন জয়। দিন শেষে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮০ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান জয়। আর ইনিংসের ৯৭তম ওভারে সেঞ্চুরি করেন জয়।
২০২১ সালের ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জয়ের। নিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ৬ রান করেছিলেন তিনি। এরপর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন। আজ ক্যারিয়ারের চতুর্থ ইনিংস খেলতে তিন অংকে পা দেন জয়।
প্রথম শ্রেনির ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি আছে ২১ বছর বয়সী জয়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat