ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ইকুয়েডরে  রোববার ভোরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন মারা গেছে।  
প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারে মারাত্মক সহিংসতার সর্বশেষ উদাহরণ। 
খবর এএফপি’র।
প্রেসিডেন্ট গুইলারমো লাসোর  প্রেস অফিস বলেছে, "এখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের কুয়েনকার ফরেনসিক সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।" 
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, কুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে বন্দীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলিতে কারাগারের সহিংসতা (বিশেষত গ্যাং সম্পর্কিত) নিয়ন্ত্রণে সংগ্রাম করেছে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দী নিহত হয়।
ক্যারিলো সাংবাদিকদের বলেন, ৮০০ পুলিশ এবং ২০০ সশস্ত্র বাহিনীর সদস্য  মোতায়েন করার পরে দাঙ্গা "নিয়ন্ত্রনে" আনা হয়েছিল।
ক্যারিলো আরো বলেন,"সংঘর্ষ বন্ধ হয়েছে তকে ভিতরে সশস্ত্র বন্দী রয়েছে।"
তিনি বলেন, প্রতিটি ব্লককে একে একে খালি করা হচ্ছে যাতে করে অস্ত্র বাজেয়াপ্ত করা যায়।
কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগে সকাল ১ টা ৩০ মিানটে গ্রিনিজ মান সময় ০৬৩০ টায় গোলোযোগ শুরু হয়।
মধ্যাহ্নে  পর্যন্ত এটি দৃশ্যত  নিয়ন্ত্রণে ছিল না। বন্দীদের এবং পুলিশ কর্মকর্তাদের ছাদে দেখা গেছে। 
 ক্যারিলো বলেন, সহিংসতাটি গ্যাং-সম্পর্কিত।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat