ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি  গঠিত ২ নং সাব-কমিটির সভায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর সার্বিক অগ্রগতি সাধন ও মান উন্নয়ন বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।
সাবকমিটির আহবায়ক সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সভাকক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়।
সাব-কমিটির সদস্য খন্দকার মমতা হেনা লাভলী সভায় অংশগ্রহণ করেন। 
সভার শুরুতে বিসিটিআই এর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। 
সভায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর সার্বিক অগ্রগতি সাধন ও মান উন্নয়নকল্পে সুপারিশমালা প্রণয়নে বিস্তারিত আলোচনা করা হয়।
 সভায়  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন , বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মিসেস শাহিন ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোঃ আবুল কালাম আজাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব মোঃ তারিক মাহমুদসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat