ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ইউক্রেন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন। 
ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় ভারতের অবস্থান নড়বড়ে বলে উল্লেখ করেছিলেন বাইডেন। তার এ মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই ভার্চ্যুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
রোববার বাইডেনের নারী মুখপাত্র জেন পাসাকি এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে বাইডেন বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও পণ্য বাজারে যুদ্ধের অস্থিতিশীল প্রভাব কমানো এবং অব্যাহতভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস হামলার পরিণতি নিয়ে নিবিড় আলোচনা করবেন।
এর আগে মার্চে তথাকথিত ‘কোয়াড’ জোটের আলোচনায় এ দু’নেতা রুশ হামলার বিষয়ে যৌথ নিন্দা প্রকাশে ব্যর্থ হয়েছিলেন। কোয়াডভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ভারত অস্ট্রেলিয়া ও জাপান।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দিতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল।
এ প্রেক্ষিতে এপ্রিলের প্রথম দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ নয়াদিল্লীতে মোদির সাথে সাক্ষাতকালে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন।
তবে বাইডেন গত ২১ মার্চ বলেছেন, মার্কিন মিত্রদের মধ্যে ভারতই ব্যতিক্রমভাবে রুশ হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে একটি দ্বিধান্বিত অবস্থান নিয়েছে। 
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এখনও ভারতের অস্ত্রের বৃহত্তম যোগানদাতা এবং ভারত বৃহত্তম ক্রেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat