ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টসসহ সকল সেক্টরের মালিকগণ শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটির আগেই ঈদ বোনাস ও চলতি মাসের অন্ততঃ ১৫ দিনের বেতন পরিশোধ করবেন। 
আজ রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি’র ৭১তম এবং আরএমজি টিসিসি’র ১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশ এমপ্লারয়ার্স  ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুস্মিতা আনিস, বিজিএমইএ- এর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, পরিচালক হারুন উর রশীদ, জতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানসহ বিভিন্ন মন্ত্রণালয়, শিল্প পুলিশ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের সভায় অংশ গ্রহণ করেন।
সভা শেষে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত্ব,  বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের  বোনাস, চলতি (এপ্রিল) মাসের অন্তত ১৫ দিনের  বেতন এবং যদি বকেয়া থাকে তাসহ ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন  মালিকগণ।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ছুটি প্রদান করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়াজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি এদিক ওদিক করতে পারবেন। তিনি বলেন, শ্রমঘন এলাকায় শ্রমিকদের  বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে পত্র দেয়া হবে। শ্রমিকরা যাতে ঈদের ছুটিতে ভালোভাবে ও নির্বিঘেœ ঈদে যাতায়াত করতে পারেন- সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। ভালোভাবে ঈদ উদযাপনে মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat