ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের গরিব দেশগুলোতে ক্রমবর্ধমান খাদ্য অনিরাপত্তা মোকাবেলায় আন্তর্জাতিক প্রধান সংস্থাগুলো বুধবার জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এই সাহায্যের মধ্যে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান এবং খাদ্য সরবরাহ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে। খবর এএফপি’র।
আইএমএফ, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধানদের দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এক্ষেত্রে সমন্বিতভাবে খাদ্য নিরাপত্তাতহীনতায় থাকা দেশগুলোর জন্য দ্রুত সহযোগিতা প্রদান জরুরি।’
ওই বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি ও খাদ্য মূল্য ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। এদিকে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সারের উৎপাদনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।
এভাবে অতি প্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘খাদ্য মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি ক্ষতিগ্রস্ত অনেক দেশে বিশেষকরে যে সব দেশ ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে বা সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সব দেশে সামাজিক উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।’
আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি খাদ্য সরবরাহ, গরিব পরিবার ও কৃষকদের নিরাপত্তা এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আর্থিক সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
তারা ‘উন্মুক্ত বাণিজ্যের’ আহ্বান জানিয়েছে যাতে রপ্তানি নিষেধাজ্ঞা এড়ানো যায় বা ‘মানবিক খাদ্য’ ক্রয় করা যায়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের গরিব দেশগুলো এ সংকটে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া মধ্যম আয়ের দেশগুলোর ক্ষেত্রেও এ ঝুঁকি বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat