ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এভারেস্টের চূড়ায় একাধিকবার আরোহনকারী এক নেপালি পর্বতারোহী মারা গেছেন।
অভিযানের আয়োজকরা শুক্রবার জানিয়েছেন, পর্বতারোহণের এ মরসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বতে প্রথম প্রাণহানী ঘটেছে। খবর এএফপি’র।
নগিমি তেঞ্জি শেরপা (৩৮) বৃহস্পতিবার ভোরে বিপজ্জনক খুম্বু বরফপ্রপাতের অপেক্ষাকৃত নিরাপদ স্থানের কাছাকাছি "ফুটবল মাঠ" নামে পরিচিত একটি ট্রেইলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্বতাভিযান সংস্থা ইন্টারন্যাশনাল মাউন্টেন গাইডসের (আইএমজি) স্থানীয় অংশীদার বেউল অ্যাডভেঞ্চারসের পাসাং সেরিং শেরপা বলেন, "তার মৃতদেহ নামিয়ে আনা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক পরীক্ষায় অধিক উচ্চতা সংশ্লিষ্ট অসুস্থতার ইঙ্গিত পাওয়া গেছে।"
শেরপা ক্যাম্প ২-এর জন্য সরঞ্জাম নিয়ে যাচ্ছিল। তাকে বসা অবস্থায় পাওয়া গেছে। এসময় তিনি ব্যাকপ্যাক বহন করছিলেন।
এর আগে গত মঙ্গলবার ধৌলাগিরিতে ৮,১৬৭ মিটার উচ্চতায় গ্রীক পর্বতারোহীর মৃত্যুর পরে বৃহস্পতিবারের ঘটনাটি ঘটলো। অ্যান্তোনিওস সাইকারিস (৫৯) বিশ্বের সপ্তম-সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন এবং ৭,৪০০ মিটার উচ্চতায় মারা যান।
নেপালে বিশ্বের আটটি সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত, বসন্ত ঋতুতে তাপমাত্রা উষ্ণ থাকে ও বাতাস সাধারণত শান্ত থাকে। এ সময় শত শত অভিযাত্রীকে পর্বত আরোহণের জন্য আসতে দেখা যায়। ২০২০ সালে মহামারীর কারণে পর্বতারোহন বন্ধ রাখার পর গত বছর আবার খুলে দেয়া হয়েছে।
নেপাল সরকার ইতোমধ্যে এভারেস্ট চূড়ায় আরোহন করার ২৫০ জন সহ চলতি মরসুমের জন্য ৬৮৯ পর্বতারোহীকে আরোহণের অনুমতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat