ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন- দেশের উন্নয়নের ধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করেছে বর্তমান সরকার।
প্রতিমন্ত্রী আজ রোববার সিংড়া পৌরসভা চত্বরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার, পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন।
পলক বলেন, সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই বোধ থেকে জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠিকে মায়ের মমতা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তাদের শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা প্রদানের লক্ষ্যে কার্যকর সব রকমের পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। তাদের জন্যে মাসিক ভাতা, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সুবিধা প্রদান করে যাচ্ছে সরকার। বিকল্প ব্যবস্থায় তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি চাকুরীতে তাদের জন্যে কোটা সুবিধা রয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর সমাজের বোঝা নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিবন্ধীদের জন্যে প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে তারা অনায়াসে ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন। কোন প্রতিবন্ধী আর পিছিয়ে থাকবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat