ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের আশপাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
লজিষ্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা ষ্টেশন সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকার সহযোগিতায় ঢাকা সেনানিবাসস্থ মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাও, চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ঢাকা সেনানিবাস ষ্টেশন সদর দপ্তরের স্টেশন কমান্ডার উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat