ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উদ-উল-ফিতরের প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান ঈদ জামায়াতে ঈদের নামাজের ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান।
এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসানসহ জেলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এছাড়া সকাল সাড়ে ৭টায় সদর থানা মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ ময়দান, বরাশুলা ঈদগাহ ময়দান ও জেলা কারাগার ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় জমিদারবাড়ি ঈদগাহ ময়দান, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ, ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত, শাহাবাদ মাজেদিয়া মহিলা মাদরাসা ঈদগাহ ময়দান, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, উজিরপুর ৮নং ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদ,ভাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুর নুর জামে মসজিদ, স্বর্ণপতি রুপগঞ্জ বাজার, দুর্গাপুর পুরাতন জামে মসজিদ, আলাদাতপুর জামে মসজিদ, আর রহমান জামে মসজিদ ও সীমাখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হওয়ায় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, পুরাতন বাস টার্মিনাল মসজিদ, আনসার অফিস ঈদগাহ ও আবু হুরায়া(রা.) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদে কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat