প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদদের কবর জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।’
কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা শহিদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন। সুত্র:- বাসস
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117