ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-০৪
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে ঊক- ৫৮৫ বিমানযোগে ১১ দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আইসিটি প্রতিমন্ত্রীকে বিদায় জানান।
প্রতিমন্ত্রী ৪-১৪ মে পর্যন্ত নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য ‘গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসাটে’ এ যোগদান, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপি’র উর্দ্ধতন কর্মকর্তা ও নিউইয়র্কে আইসিটি খাতের বিনিয়োগকারিদের সাথে মতবিনিময়, আইসিটি খাতে নলেজ শেয়ারিংয়ের বিষয়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ‘এস্পায়ার ইনস্টিটিউটের’ সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, সানফ্রান্সিস্কোতে অবস্থিত বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস পরিদর্শন করবেন। এছাড়া তিনি সিলিকন ভ্যালিতে অবস্থিত বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকল এর প্রধান নিবার্হী এবং ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করাসহ আরো বেশকিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর স্মৃতি চারণ ও এই মহান কর্মের কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্টটি’ অনুষ্ঠিত হবে। 
কনসার্ট এ গান গাইবেন বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘স্করপিয়ন’। স্করপিয়ন জার্মানির হানোফার শহর থেকে আগত একটি হেভি মেটাল ও রক সঙ্গীত ব্যান্ড। এছাড়াও কনসার্টে স্করপিয়নসের সাথে বাংলাদেশের ‘চিরকুট’ সঙ্গীত পরিবেশন করবে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসুচি এই অনুষ্ঠানের আয়োজন করছে। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ উন্নয়নশীল দেশের শিশুদের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সচেতনতার জন্য ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat