ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।
আজ শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এবারের ঈদে বিগত যে কোন সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের  মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষ নির্বিঘেœ এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোন ভোগান্তি হয়নি। তবে মানুষের ভোগান্তি না হওয়াতে বিএনপির কষ্ট পেয়েছে। কারণ মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটে একজন ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা তাঁর দূরদর্শী রাজনীতি দিয়ে সকল সংকট মোকাবেলা করেন এবং করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat