ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের মামলায় ছাত্রলীগ নেতা মোঃ শাওন গ্রেপ্তার হয়েছে। ৮ মে বিকেল পাঁচটায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা উল্লাপাড়া পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় শাওনকে থানা পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব-১২। গত ২৭ এপ্রিল পৌর বাজারে দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে দোকানী ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়াসহ দোকান কর্মীদের সাথে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উল্লাপাড়া মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন বলে মামলা সুত্রে পাওয়া যায়। এতে থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হকসহ তিন পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে চার ছাত্রলীগ নেতা কর্মীও আহত হন। এই ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে পৌর বাজারের দোকানীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একইদিন থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে ৬ ছাত্রলীগ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশের এই মামলায় নামীয় আসামী উপজেলার কাওয়াক গ্রামের মোঃ ফজলের ছেলে ছাত্রলীগ নেতা শাওনকে র‌্যাব-১২ গ্রেফতার করে এবং সন্ধায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।

উল্লাপাড়া মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাওনকে সোমবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat