ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার কূটনীতিকরা এ কথা জানান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরে এটি হবে নিরাপত্তা পরিষদের ১৬তম বৈঠক।  রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগের অংশ হিসেবে  ফ্রান্স ও মেক্সিকোর অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরিষদের সিদ্ধান্তের বিরোধীতা ও প্রত্যাখান করার ক্ষমতা রাশিয়ার রয়েছে।
ফ্রান্স এবং মেক্সিকো জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগ অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এবং জাতিসংঘ শিশু তহবিলকে (ইউনিসেফ) বৈঠক ডাকার আহবান জানায়। কূটনীতিকরা এ কথা জানান। চলতি সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি স্কুলে বোমা হামলার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিয়েভ বলেছে এই হামলায় ৬০ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
একই দিনে ইউক্রেনের অনুরোধে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
‘একটি শান্তিপূর্ণ সমাধান’ খুঁজে বের করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি নরওয়ে ও মেক্সিকোর ‘জোরালো সমর্থনে’ বৃহস্পতিবারের উন্মুক্ত এই বৈঠকের পরে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্ব সম্মত এক বিবৃতি প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat