ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিনদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, , লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন মিডিয়া জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো একসময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে তথ্য চাওয়ার আগ্রহ মানুষের কখনো কমবে না। এতে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদাও বাড়ছে। প্রতিযোগী গণমাধ্যম পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দভান্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat