ব্রেকিং নিউজ :
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা এক মাস দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ। আগের দিন ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৫ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪১ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮২ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat