ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায় : নড়াইলের লোহাগড়ায় ৭০ পিচ ইয়াবাসহ মো.দুখু শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে আটক করেন। আটককৃত দুখু শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মো. আফজাল শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই লিটনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা শারল মোড় থেকে মাদক ব্যবসায়ী দুখু শেখ কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে তার কাছে থেকে পলিথিনে মোড়ানো ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat