ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও তার অধীন সকল দপ্তর সংস্থায় অভিযোগ বক্স সচল করার নির্দেশ দিয়েছে  শিক্ষা মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, সেবা গ্রহিতাদের হয়রানী বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এ নিদের্শনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনন্ত বিভন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রদত্ত প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
এতে বলা হয়, এই অভিযোগ বক্সের চাবি থাকবে অফিস প্রধানের কাছে। মাসে একবার খোলা হবে অভিযোগ বক্স। এবং খোলার পরে কোন কিছু না পড়েই প্রত্যেক অভিযোগ আগে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
আবু বকর ছিদ্দীক বলেন, প্রত্যেক মাসে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা বিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা হবে ।
তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের  দেয়া  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির  প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয় সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণে লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat