কাট কপি পেস্ট বাদ দিয়ে মৌলিক গবেষণার দিকে জোর দিতে হবে। পুরাতন গবেষণা নয় বরং নতুন গবেষণায় আরো উদ্যোগী হতে হবে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রথম বারের মত ‘গবেষণা পদ্ধতি’র (রিসার্চ মেথোলজি) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
এ ব্লকের ডেন্টাল বিভাগের মিলনায়তনে বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক সাইন্স অনুষদ তিনদিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
উপাচার্য গবেষণার নানান দিক সম্পর্কে বলেন, আমাদের দেশে কোন নিজস্ব ওষুধ নেই। তবে আমাদের এখানে নাসাভ্যাকের ট্রায়াল শুরু হয়েছে। আশা করছি, সেটি ইতিবাচক ফল বয়ে আনবে।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজ্জামেল হক। এসময় ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117