ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা শনিবার অন্তত ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে। সেনাবাহিনী ও রেডক্রস এ কথা জানায়।
সরেজমিন দক্ষ টিমের মাধ্যমে আঞ্চলিক সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা কিভু সিকিউরিটি ট্যাকার (কেএসটি) টুইটারে এক পোস্টে জানায়, হামলায় ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, ‘আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি।’
‘যখন আমরা সেখানে পৌঁছি, তখন অনেক দেরি হয়ে গেছে; এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক ডজনের বেশী বেসামরিক লোককে ছুরি দিয়ে হত্যা করেছে।’
তথাকথিত ইসলামিক স্টেট’র স্থানীয় সহযোগী, বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর বিরুদ্ধে অশান্ত পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে।
সামরিক মুখপাত্র বলেন, শনিবার ভোরে হামলার পর উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে সৈন্যরা আক্রমণকারীদের তাড়া করে এবং ৭ জনকে হত্যা ও ১ জনকে আটক করেছে।
এর আগে শনিবার দিনের শুরুর দিকে স্থানীয় রেডক্রস প্রধান ফিলিপ বোনানে মৃতের সংখ্যা ২৪ জন বলে জানান, তিনি লাশ স্থানান্তরের তদারকি করছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat