ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- সিরিয়ার পূর্ব গৌতা এলাকার বৃহত্তম শহর দুমায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুমায় রাসায়নিক হামলায় বহু লোক নিহত হয়েছেন বলে পশ্চিমা দেশগুলো যখন অভিযোগ করছে তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, রুশ তদন্তকারী দল দুমার হাসপাতালগুলোতে পর্যন্ত খবর নিয়ে কথিত ওই রাসায়নিক হামলায় আহত কোনো ব্যক্তির সন্ধান পাননি। দুমা শহরে অবস্থানকারী উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল ইসলাম দাবি করেছিল, শনিবার ওই শহরে দামেস্কের পক্ষ থেকে চালানো এক রাসায়নিক হামলায় অন্তত ১৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পশ্চিমা ও আরব গণমাধ্যমগুলো এ অভিযোগকে পুঁজি করে একযোগে সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করে। সিরিয়া সরকার তাৎক্ষণিকভাবে কঠোর ভাষায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। দামেস্কের পক্ষ থেকে বলা হয়, দেশটির সেনাবাহিনী যখন পূর্ব গৌতার প্রায় পুরো এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে তখন তাদের অগ্রাভিযান রোধ করে দেয়ার লক্ষ্যে এ অভিযোগ আনা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কে আরো বলেছে, দুমায় কথিত রাসায়নিক হামলায় আহত যেসব মানুষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা ছিল ভুয়া। এর আগে রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সিরিয়ায় পশ্চিমা সেনা ও সন্ত্রাসীদের অবৈধ তৎপরতাকে বৈধতা দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দুমায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat