ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সকলকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
এতে আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক করোনাভাইরাসের তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
অধিদপ্তর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড আনা বাধ্যতামূলক। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি, করোনাভাইরাস টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।
এ ভাইরাস প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান উল্লেখ করে অধিদপ্তর জানায়, টিকার সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat