ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকু- থানার বার আউলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন ও তার ফুপাতো ভাই জাহেদুল আলমকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। দ-িতরা হলেন- আবুল কালাম আজাদ, ফারুক মিয়া, বাদশা আলম ও মো. সেকান্দর। তাদের বাড়ি সীতাকু- উপজেলার বার আউলিয়া এলাকায়। মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্তের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাস করে কারাদ- দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় মোট ২২ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারের জেরে ২০০৮ সালের ২১ এপ্রিল সীতাকু-ের বার আউলিয়া এলাকায় একটি কারখানার ভেতরে নিয়ে হারুন ও জাহিদুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকু- থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat