ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাশিয়ান বাহিনী বুধবার পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোডোনেটস্ক দখলের কাছাকাছি পৌঁছেছে, তবে ইউক্রেন আশা করছে তাদের প্রতিরক্ষা সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত আরো উন্নত রকেট ব্যবস্থার মাধ্যমে আক্রমণকারীদের প্রতিহত করতে পারবে।
লুগানস্ক অঞ্চলের গভর্ণর সের্গেই গেইডে বলেছেন, রাশিয়ানরা মূল শিল্প কেন্দ্রের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনীয় বাহিনী অবস্থান থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। 
তিনি নদী বেষ্টিত ইউক্রেন অধিকৃত শহর থেকে টেলিগ্রামে বলেছেন, ‘যদি দুই বা তিন দিনের মধ্যে রাশিয়ানরা সেভেরোডোনেটস্কের নিয়ন্ত্রণ নেয়। তারা কামান এবং মর্টার স্থাপন করবে এবং আরো তীব্রভাবে লিসিচানস্কে বোমাবর্ষণ করবে।’ 
ইউক্রেন সফলভাবে রাশিয়াকে ২৪ ফেব্রুয়ারি আক্রমনের পর কিয়েভ দখল থেকে বিরত রাখে কিন্তু দেশের পূর্বাঞ্চলে অভিযানে উচ্চমূল্য দিতে হচ্ছে। জেলেনস্কি বলেছেন, প্রতিদিন তাদের ৬০ থেকে ১শ’ সৈন্য মারা যাচ্ছে।
জেলেনস্কি মার্কিন নিউজগ্রুপ নিউজম্যাস্ককে বলেছেন, ‘দেশটির পূর্বাঞ্চলে পরিস্থিতি খুবই ভয়াবহ।’
পূর্ব লুগানস্ক অঞ্চলে শুধুমাত্র লাইসিচানস্কি প্রতিরোধের একটি পয়েন্ট অবশিষ্ট থাকায়, সেভেরোডোনেটস্ক বিশাল রাশিয়ান ফায়ার পাওয়ারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেছেন, সেভেরোডোনেটস্ক শহরের রাস্তায় লড়াই চলছে এবং রাশিয়ানরা শহরের কেন্দ্রে পৌঁছেছে। 
তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে তাদের প্রতিরোধ করছে।’ 
ফায়ার পাওয়ার সংকটে থাকা ইউক্রেনীয় বাহিনীকে আশ্বস্ত করে জেলেনস্কি বলেছেন, জো বাইডেন নিশ্চিত করেছেন যে দীর্ঘ পাল্লার অস্ত্র আসার পথে রয়েছে। এই নতুন অস্ত্র হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যার পাল্লা ৮০ কিলোমিটার (৫০ মাইল)। বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৭০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের আওতায় এই উন্নত রকেট ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat