ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের আসর বসেছিল গতকাল ৪ জুন। ‘আইফা’য় এ বছর সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। ‘সর্দার উধম’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এদিকে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন এই অভিনেত্রী।
আইফা অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা সিনেমা হয়েছে ‘শেরশাহ’। সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন বিষ্ণু বর্ধন। সেরা গল্প (ওরিজিনাল): লুডো, (অ্যাডপ্টেড): এইটি থ্রি। সেরা সহ অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো), সাই তামহাঙ্কর (মিমি)।
সেরা নেপথ্য গায়ক: জুবিন নওটিয়াল (রাতা লম্বিয়া), নেপথ্য গায়িকা: আজিজ কৌর (রাতা লম্বিয়া)। সেরা লিরিক্স: কৌসর মুনির (লেহরে দো), সঙ্গীত পরিচালক: এ আর রহমান (আতরঙ্গি রে) ও তনিষ্ক বাগচী, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি (শেরশাহ)।
এছাড়া এবার সেরা নবাগত অভিনেতা হয়েছেন অহন শেঠি (তড়প) এবং সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন শর্বরী ওয়াঘ (বান্টি অউর বাবলি ২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat