ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নওগাঁর নজরুল ইসলামকে আগামী ৭ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। 
আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩ জুন গ্রেফতার করে র‌্যাব। পরে নিম্ন আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক জেলা আমির মো. রেজাউল করিম মন্টুসহ নওগাঁর তিনজনকে মৃত্যুদন্ড দিয়ে ৩১মে রায় দেন ট্রাইব্যুনাল। মন্টু ছাড়া অপর দুই আসামি নজরুল ইসলাম ও মো. শহিদ মন্ডল। 
তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের তিনটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ রায় দেন। আসামিদের মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। তাকে ৩ জুন গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat