ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার দনবাসে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় এই শিল্প এলাকায় যুদ্ধের ভয়াবহতা বেড়ে যাওয়ার মধ্যেই তিনি এ সফরে যান। খবর এএফপি’র।
জেলেনস্কি লিসিচানস্কের বিভিন্ন কমান্ড পোস্ট ও যুদ্ধক্ষেত্রের অবস্থান পরিদর্শন করেন। এ যুদ্ধক্ষেত্র সেভারোদনেৎস্ক থেকে সিভারস্কি দনেৎস পর্যন্ত বিস্তৃত। সেখানে ইউক্রেন সেনাদের রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে। এর আগে, রাশিয়ার সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নগরীর অঞ্চল বিশেষ দখল করেছিল।
প্রেসিডেন্টের দপ্তর জানায়, তিনি ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দনবাসের দনেৎতস্ক এলাকার বাখমুতও পরিদর্শন করেন এবং সৈন্যদের সাথে কথা বলেন।
তিনি সেনাদের বলেন, ‘আমি আপনাদের মহান কাজ, আপনাদের সেবা, আমাদের ও আমাদের রাষ্ট্রের সকলকে রক্ষা করার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেদের যতœ নেবেন।’
জেলেনস্কি যুদ্ধক্ষেত্র পরিদর্শনের পর তার প্রাত্যহিক সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘আমি তাদের সকলের সাথে সাক্ষাত করতে পেরে গর্বিত। এ সময় আমি তাদের সাথে করমর্দন করেছি, বিভিন্ন কথা বলেছি এবং তাদের প্রতি আন্তরিক সমর্থন জানিয়েছি।’
এছাড়া প্রেসিডেন্ট মারিউপোলের বাসিন্দাদের সাথে সাক্ষাত করতে দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিঝজিয়া সফর করেন। এসব নাগরিক রাশিয়ার হামলার সময় এ বন্দরনগরী ত্যাগ করতে সমর্থ হয়েছিলেন। রুশ বাহিনীর হামলায় নগরীটি ধ্বংস্তুপে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat