ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন।নিহতরা হলেন, পুলিশ কনস্টবল কোরবান আলী হোসাইন (৩৬) ও মো. আবির হোসেন সঞ্জু (২৫)।
নিহত কোরবান আলী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর সেকেন্দার গ্রামের মৃত সিদ্দিক উল্লার পুত্র এবং আবির হোসেন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মো. শাহজাহান আলীর পুত্র।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এতথ্য জানিয়েছেন।তিনি জানান, সোমবার সকালে ও রোববার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানার সোনারগাঁও হোটেলের পাশে এবং ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, সোমবার সকালে পুলিশ সদস্য কোরবান আলী বাসা থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। পথে হাতিরঝিল থানার সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের সড়কে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান ।
পুলিশ জানায়, কোরবান আলী রাজারবাগ টেলিকম ভবনে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে সাভার এলাকায় থাকতেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে ওয়ারী থানা পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবির হোসেন সঞ্জু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে সঞ্জুকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat