ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-১৫
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে  আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট কনসালটেশন কমিশনের (জেসিসি) বৈঠকে পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ সমস্ত অমিমাংসিত বিষয় নিয়ে আলোচনা করবেন।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের বলেন, “প্রতিবেশী দেশ হিসাবে, ভারতের সাথে আমাদের সবসময়ই অমিমাংসিত সমস্যা রয়েছে ... আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব।”
ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সাথে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেসিসি বৈঠকে ঢাকা এবং নয়াদিল্লি কুশিয়ারা ও ফেনীসহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করবে।
তিনি বলেন, নতুন ইস্যু হিসেবে পাট ও জ্বালানি নিরাপত্তার এন্টি-ডাম্পিং নিয়ে এতে আলোচনা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যে কোনো ধরনের উত্তেজনা বা অস্থিতিশীলতা রোধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান।
ড. মোমেন বলেন, ভারত ইতোমধ্যে বেসরকারি খাতের মাধ্যমেও বাংলাদেশে গম রপ্তানির অনুমতি দিয়েছে।
২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ভার্চুয়ালি ঢাকায় ষষ্ঠ জেসিসি বৈঠকের আয়োজন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat