ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার তিন দেশ সফর শুরু করছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মিশর পরে জর্ডান এবং এরপর তুরস্ক যাবেন।
একজন সৌদি কুটনীতিক এ কথা জানান।
তিনি আরো জানান, সফরে তিন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ।
এছাড়া, এ সময়ে বিনিয়োগ ও জ্বালানি বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ রিসিপ এরদোগান শুক্রবার এক ঘোষণায় বলেছেন, যুবরাজ ২২ জুন তুরস্ক সফর করবেন।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যার পর রাজপরিবারের কেউ এ প্রথম তুরস্ক সফর করছেন। 
 সৌদি কুটনীতিক আরো জানান, যুবরাজ জুলাইয়ের শেষ দিকে গ্রিস, সাইপ্রাস ও আলজেরিয়া সফরে যেতে পারেন।
তবে, সৌদি সরকারের পক্ষ থেকে যুবরাজের আসন্ন সফর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat