ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘শেরশাহ’ সিনেমার পর ‘ভুল ভুলাইয়া টু’র ব্যাপক সাফল্যের রেশ এখনও কাটেনি। এর মাঝেই শনিবার (২৫ জুন) মুক্তি পেয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির নতুন সিনেমা ‘যুগ যুগ জিও’।
সিনেমাটির শুরু থেকে দর্শকদের যে কৌতুহল ছিল তার বহিঃপ্রকাশ প্রেক্ষাগৃহেও মিলছে। মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া ফেলেছে সিনেমাটি। তবে এরইমাঝে মন খারাপের খরব দিলো ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টা পার না হতেই পাইরেসির কবলে পড়েছে বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর ও নীতু কাপুর অভিনীত এই সিনেমাটি। রাজ মেহতা পরিচালিত সিনেমাটি তামিলরকার্স, মুভিরুলজসহ বেশ কয়েকটি পাইরেসি সাইটে ফাঁস হয়েছে। এমন খবরে সিনেমাটির নির্মাতা-শিল্পীরা বেশ উদ্বিগ্ন। কারণ এটি বক্স অফিসে প্রভাব ফেলতে পারে। যদিও সম্প্রতি মুক্তি পাওয়া অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’, আল্লু অজু‌র্ন ও রশ্মিকা মান্দান্নার ‘পুষ্প’, কার্তিক আরিয়ান এবং কিয়ারার ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাগুলো পাইরেসি হলেও বক্স অফিস হিট হয়েছে।
এ প্রসঙ্গে কিয়ারা গণমাধ্যমে বলেন, ‘পাইরেসির খবরটি সত্যি মন ভেঙে দিয়েছে। আমরা কষ্ট করে সিনেমা করি শুধু বিনোদন দেওয়ার জন্য না, এতে লাভের বিষয়টিও জড়িত থাকে। কিন্তু এমন অবস্হা শঙ্কা তৈরি করেছে। তবে আমার বিশ্বাস, দর্শকরা আমাদের হতাশ করবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat