ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের সুপ্রিম কোর্ট (এসসি) আজ বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মাকে নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে তার ভারতসহ সারা বিশ্বে ক্ষোভের জন্ম দেওয়া অবমাননাকর মন্তব্যের জন্য কঠোর সমালোচনা করেছে।
সারা দেশে তার বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদনের শুনানি কালে সুপ্রিম কোর্ট বলেছে, ‘যেভাবে তিনি সারাদেশে আবেগ উসকে দিয়েছেন... দেশে যা ঘটছে তার জন্য ইনি এককভাবে দায়ী। তার ‘পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিতর্কে কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
সুপ্রিম কোর্ট বলেছে, তার মন্তব্যে তার ‘একগুঁয়ে ও উদ্ধত চরিত্র’ প্রকাশ পেয়েছে এবং তার ‘লাগামহীন বক্তব্য সমগ্র দেশে আগুন ধরিয়ে দিয়েছে।’
আদালত উল্লেখ করেছে যে, ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের দুর্ভাগ্যজনক ঘটনাও শর্মার বিরূপ মন্তব্যের জের। মঙ্গলবার সেখানে দুই যুবক এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে।
এই মাসের শুরুর দিকে একটি টিভি অনুষ্ঠানে বিতর্কের সময় নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য ভারত এবং কাতার, সৌদি আরব, কুয়েত, ইরানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং নবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে নূপুর শর্মার মন্তব্যের জন্য তাদের প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে। 
পরে, ক্ষমতাসীন বিজেপি হাইকমান্ড তার বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করে। দল দিল্লি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, শুনানির সময় নূপুর শর্মার আইনজীবী বলেন, হুমকির কারণে তিনি আবেদনে তার নাম ব্যবহার করেননি। এসময় আদালত মন্তব্য করে যে, ‘তিনি হুমকির সম্মুখীন হয়েছেন না কি তিনি নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন’। 
মিডিয়া রিপোর্টে বলা হয়, আদালত ‘সম-আচরণ’ এবং ‘কোন বৈষম্য নয়’ সংক্রান্ত নূপুর শর্মার যুক্তি খারিজ করে দেয়।
বিচারকদের উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ‘তবে আপনি যখন অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তখন তারা অবিলম্বে গ্রেপ্তার হয়, কিন্তু যখন এটি আপনার বিরুদ্ধে হয়, তখন কেউ আপনাকে স্পর্শ করার সাহস করে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat