ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের দক্ষিণ অঞ্চলে শনিবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু এবং ১৯ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা(আইআরএনএ)  এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, হরমোজান প্রদেশের পোর্টসিটি বন্দর আব্বাস থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে সায়েহ খোশ গ্রামে তিনজন নিহত হয়েছে, গ্রাম ইসলামিক কাউন্সিলের একজন সদস্যের উদ্বৃতি দিয়ে ইরনা জানায়, ধ্বংসস্তুপের নিচ থেকে তিনজনের মৃতদেহ বের করা হয়েছে।
৫.৭ মাত্রার কম্পনের মাত্র এক মিনিট পরেই ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত নভেম্বরে হরমোজান প্রদেশে ৬.৪ এবং ৬.৩ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে একজন নিহত হয়।
ইরান বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থিত এবং বিভিন্ন ফল্ট লাইন অতিক্রম করায় দেশটি ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে।
ইরানে ১৯৯০ সালে সবচেয়ে মারাত্মক ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৪০ হাজার মানুষ মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat