ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুইকর্মিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটক দু’জন হলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. রবিউল হোসেন ও সিপাহী মো. ইমরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯টি টিকিট ও টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
আজ সোমবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা
তিনি বলেন, রোববার মধ্যরাতে ঢাকাগামী ট্রেনের ৯টি টিকিটসহ স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দু’টি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat