ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন। 
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে আজ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির কাছে বিশেষ ধরনের আ¤্রপলি আম হস্তান্তর করা হয়। এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।  
বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জল ভবিষ্যত গড়ার ক্ষেত্রে এই উপহার  ইতিবাচক ভূমিকা রাখবে। 
গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং অপরদিকে আগামী ১৫ জুলাই ব্রুনাইয়ের সুলতানের ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হলো। 
ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার হচ্ছে আন্তরিকতা ও বন্ধুত্বের নিদর্শন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat