দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভের কামনা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের রুহের মাগফিরাত কামানায় দোয়া মোনাজাত করা হয়।
আজ রোববার সকাল ৮ টায় এ ঈদগাহে অনুষ্ঠিত ঈদের নামাজে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পৌর মেয়র, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ৩ হাজার মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।
এরপর সকাল ৮ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।
এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ২০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র টুঙ্গিপাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117