ব্রেকিং নিউজ :
মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ্য।
আজ রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে, তৃনমূল মানুষের কাছে দল ও বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ্য। 
তিনি বলেন, জনগনের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে শেখ হাসিনা’র সরকার- এ লক্ষ্য নিয়েই দলের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে।
নাছিম বলেন, বাংলাদেশকে বিশ^বাসীর কাছে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচিত করতেই এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। আগামী জাতীয় নির্বাচন জনগনের অংশগ্রহনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জনগনের ভোটে বিজয়ী হয়ে দেশের জন্য কাজ করবে সংগঠন।
পদ্মা সেতু দেশের জন্য বড় অবদান উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ পিছিয়ে ছিল। উন্নয়ন বাঁধাগ্রস্থ হতো। এখন আর কোন বাঁধা নেই, পদ্মা সেতু চালুতে পদ্মাপাড়ে নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাণিজ্যিক কার্যক্রমই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে গতি বাড়বে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat