রাঙ্গামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মোঃ কামাল উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সরকারী নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় করতে যার যার অবস্থানে থেকে সহযোগিতা করার আহবান জানান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় বিধি নিষেধ মেনে সকলকে মাক্স ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া পর্যটন শহর রাঙ্গামাটির সৌন্দর্য বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সংস্থাকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাড়ানোর অনুরোধ জানান এবং শহরে আইন শৃঙ্খলা পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117