আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করা হবে। এই সেতু চালু হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হরে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী আজ শুক্রবার দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরো বলেন, কালনা সেতুর কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে এবং আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। এই সেতু চালু হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হরে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবে।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানসহ পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রকৌশলীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117