ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় প্রাইভেট কার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহ হাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাটের তানছের আলী(৬০), তার ছেলে টগর আলী(৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান(৩৫) এবং প্রাইভেট কার চালক পতœীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল(২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২২-১৪৯৮) যোগে তারা নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে কাহালুর দরগাহ হাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-গ-২৩-১৭১৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তার ছেলে টগর এবং প্রাইভেট কার চালক সুমন মারা যান। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমানের মৃত্যু হয়।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে ট্রাক চালক পলাতক থাকায় তাদের আটক করা যায়নি । দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মিনি ট্রাক পুলিশ হেফাজতে আছে। মিনি ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat