নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়া এলাকায় মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত আকাশ সাহার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রোববার বিকেলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমানের আবেদনের প্রেক্ষিতে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান সাতদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানী শেষে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৬ জুলাই) রাতে খুলনা থেকে অভিযুক্ত আকাশ সাহাকে গ্রেফতার করে পুলিশ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117