ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ রকিব হোসেন আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রীর চাচা মেয়র শেখ রকিব হোসেন বেলা ১১টায় নব নির্বাচিত ২০ জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান, কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু, মো. আলিমুজ্জামান বিটু, রাশেদ মোহাম্মদ, রনি হোসেন, খায়রুল ইসলাম, আব্দুল জলিল খান, শফিকুর রহমান শুক্তি, এবাদুল হক পলাশ, মো. নাজমুল হাসান, শেখ রাশেদ আহম্মেদ, মো. কাজী রিয়াজুল ইসলাম, আল আমিন, মো. আল আমিন সিকদার (কুটু), শরিফুল ইসলাম, নিয়ামুল হাসান, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আমেনা খানম, মাহফুজা আক্তার লিপি, খাদিজা পারভীন, নাজনীন বেগম, আছিয়া বেগম সহ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গত ১৫ জুনের নির্বাচনে শেখ রকিব হোসেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। রোববার (১৭ জুলাই) তিনি শপথ গ্রহন করেন। আজ সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি আনুষ্ঠানিক ভাবে গোপালগঞ্জে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat