ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৫টি রাস্তা পাঁকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এবারের বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়াও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat