ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ ক্রিকেটের  ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন  বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। 
বৃহস্পতিবার বোর্ডের সর্বোচ্চ  কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। কারণ, ঐ সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই।’
আগামী এশিয়া কাপ মরুর দেশে হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে শ্রীলংকা।  
গত বুধবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিলো, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারনে এশিয়া কাপ আয়োজন করার মত অবস্থানে নেই তারা।
চলমান সংকটের কারণে সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত করা হয়। 
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ।  আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় বিশ^কাপের আগে এবারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যার মাধ্যমে  এশিয়া কাপ দিয়ে নিজেদের আরও একবার ঝালিয়ে নিতে পারবে দলগুলো। 
এশিয়া কাপে খেলবে ছয়টি দল। শ্রীলংকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সাথে যোগ দিবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat