ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ করেছে।এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ করলে জাতিসংঘ তা নাকচ করে দেয়।
মস্কোর মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করেছিল। একইসঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী স্বঘোষিত দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
উত্তরকোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)  রোববার বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেনসহ ১০টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে।
এর আগে মার্চে মস্কো অভিযোগ করে বলেছিল, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র তহবিল সরবরাহ করছে।
ওয়াশিংটন ও কিয়েভ উভয়ে এ অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া একইসময়ে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ইজুমি নাকামিটসু বলেছেন, ইউক্রেনে কোন জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে জাতিসংঘ অবগত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat