টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলায় আজ মৎস্য পোনা অবমুক্ত, র্যালি আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১ টায় প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। তারপর তিনি জেলার শ্রেষ্ঠ ৩ মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেন।
এরআগে তিনি গোপালগঞ্জ শহরের হ্যালিপ্যাড পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তারপর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, দেশীয় প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের পিডি এসএম আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117