লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৭ জন ব্যবসায়ির ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনজন দাশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ইউএনও জানান, উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় রায়পুর বাজার রাখালিয়া বাজার ও বাসাবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পৃথক মামলায় দ-বিধি ১৮৬০ ধারা ২৭ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন রায়পুর থানা পুলিশ।
বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117