ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ণ একাডেমি হল রুমে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, বিজন বিশ^াস, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী বক্তব্য রাখেন।
সেমিনারে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করণে জন্য বক্তারা তাদের মতামত তুলে ধরেন।
এর আগে পল্লী উন্নয়ণ একাডেমি হল রুমে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat