ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবদুল বাশার জানান, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ ঘটে। অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। চিকিৎসকের পরামর্শে দু’জনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat